ইতালিতে ময়না পরিচালক মেঘের হ্যাট্রিক
স্টাফ রিপোর্টার : উদিয়মান চলচ্চিত্র ব্যক্তিত্ব মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ময়না (I want to be Mother) ইতালির “সান জিওভান্নি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব” এ অফিসিয়াল সিলেকশন পেয়েছে।
৩ অক্টোরব ইমেইল বার্তায় উৎসব পরিচালক মার্কো পিরাস আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেড কে অফিসিয়াল সিলেকশন নিশ্চিত করেছেন।
ময়না সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, “সান জিওভান্নি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব” এ ময়না অফিসিয়াল সিলেকশন হওয়ার মধ্য দিয়ে ইতালিতে হ্যাট্রিক হয়েছে। এর আগে ইতালির গলফ অফ নেওপল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ময়না “বেস্ট ফিল্ম প্রডাকশন” পুরস্কার অর্জন করেছিলো। ”কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে” সেমি ফাইনালিস্ট হয়েছিলো।

পরিচালক মেঘ আরো বলেন ইউরোপের শিল্প – ঐতিহ্য – চলচ্চিত্র এবং প্রাচীন সংস্কৃতির দেশ ইতালিতে তৃতীয় বার বাংলাদেশের একটি সিনেমা অফিসিয়াল সিলেকশন হওয়ায় বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে প্রমাণিত।
ময়নার সাফল্য যেনো আকাশ ছোয়া, ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া এই সিনেমা দেশের প্রেক্ষাগৃতে টানা হাউজফুল ব্যবসা করেছে, পবিত্র রমজানের মর্যাদা রক্ষার জন্য তখন প্রযোজনা প্রতিষ্ঠান পেক্ষাগৃহে প্রদর্শন স্থগিত করেছিলো। তবুও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও এবং ময়না সিনেমার প্রযোজক আলিমুল্লাহ খোকন ময়নার ব্যবসায়ীক ও আন্তর্জাতিক সাফল্যে গর্বিত বলে জানিয়েছেন।
ময়না যে সকল আন্তর্জাতিক অফিসিয়াল সিলেকশন ও পুরস্কার অর্জন করেছে, লন্ডনের ইএমএমএএস বিবিসি মাল্টি-কালচারাল ফিল্ম ফেভিস্টাল, দক্ষিন কুরিয়ার অপোরিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দেওজন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আমেরিকার ইজিপ্টিয়াম আমেরিকান চলচ্চিত্র উৎসব, ভারতের গোল্ডেন জুরী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আহমেদবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলাদেশের সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কম্বোডিয়া এশিয়ান চলচ্চিত্র উৎসব উল্লেখযোগ্য।

ময়না সিনেমায় অভিনয় করেছেন নবাগত রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, সুব্রত, মোমেনা চৌধুরী, সুচনা, জারা, নাদের চৌধুরী প্রমুখ। ময়নার শিশু চরিত্রে গুরুত্বপূণ অভিনয় করে আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছেন শিশু শিল্পী জান্নাতুল ভোর। সিনেমায় ফুটে তোলা হয়েছে গ্রামের সাধারন এক পরিবারের মেয়ে আবহমান বাংলার সামাজিক প্রতিবন্ধকতা ডিঙিয়ে সফলতা এগিয়ে যাবার গল্প। শিশু থেকে পরিনত ময়না এক সময় নিজের মাতৃত্বের আহাকার করলেও নিজের অনাগত সন্তানের পিতৃপরিচয়ের সংকটে সমাজের নিষ্টুর বেড়াজালে বন্ধি হয়।
ময়না সিনেমার চিত্রনাট্য, গল্প বলার নতুনত্ব ন্যারেটিভ ও পরিচালনার সুনিপন শৈল্পিক খুঁটিনাটি বিষয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরীদের নিকট প্রশংসিত হচ্ছে, তাই একের পর এক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে বলে জানিয়েছেন প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন।
ময়না সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেড এর পক্ষ থেকে জানানো হয়েছে, মনজুরুল ইসলাম মেঘ উৎসবে সরাসরি অংশগ্রহণ করবেন এবং একটি চলচ্চিত্র বিষয়ক ওয়ার্কশপ পরিচালনা করবেন, এছাড়াও সিনেমাকিং লিমিটেড এবং ইতালির একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে যৌথ প্রযোজনার একটি সিনেমার শুটিংয়ে অংশ নিবেন।
