শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে জাসাসের নানা আয়োজন

স্টাফ রিপোর্টার: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি একাধিক অনুষ্ঠান সম্পূর্ণ করেছে।

৩০ মে, শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃত্ববৃন্দ। এরপরে জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকনের নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃত্ববৃন্দ, জাসাস ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ।

৩০ মে, শনিবার দুপুরে বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাসাস মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রাণ বিতরন করার সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি, জাবেদ আহমেদ কিশলু, জাহাঙ্গীর আলম রিপন, কে এম খালেদুজ্জামান জুয়েল, ফেরদৌস ফকির, প্রকৌশলী জাকির হোসেন, জামাল উদ্দিন নাসির, এডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম পাটয়ারী, এ বি এম সোহেল রশীদ, শাহিনুর আবেদিন, শরিফুল ইসলাম স্বপন, আনোয়ার হোসেন আনু, রাফিজা আলম লাকী প্রমুখ।

৩১ মে, রবিবার জাতীয় প্রেস ক্লাবে জাসাস আহ্বায়ক কমিটির পক্ষ থেকে “সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে জিয়া” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, ঢাকা কলেজের ভিপি মীর শরাফত আলী সফু, বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব। আলোচনা সভার সঞ্চালনা ও সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

আলোচনা সভায় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনে সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন অবদান ও রুপকল্প নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন জাসাস আহ্বায়ক কমিটিসহ জাসাস বিভিন্ন ইউনিটের নেতৃত্ববৃন্দ।

Share